রূপসী বাংলা ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলের নিমন্ত্রণ
তারিখঃ 2024-10-25
প্রতিবেদকঃRupashi Bangla Club
ছবি সংগ্রহ করেছেনঃ Rupashi Bangla Club
রূপসী বাংলা ক্লাবের ধর্মীয় সম্পাদক তন্ময় দাসের পিতা নিশিকান্ত দাস গত ১৬ই অক্টোবর ২০২৪, বুধবার, সন্ধ্যা ৮:৪৫ মিনিটে পরলোক গমন করেছেন।
নিশিকান্ত দাস ছিলেন একজন পরম শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনায় আগামী ২৭শে অক্টোবর ২০২৪ থেকে ৩০শে অক্টোবর ২০২৪ পর্যন্ত শ্রাদ্ধ অনুষ্ঠান ও স্বজাতিভোজ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সূচী:
ক্ষৌরকার্য: ১০ই কার্তিক ১৪৩১ বাংলা (২৭শে অক্টোবর ২০২৪, রবিবার)
আদ্যশ্রাদ্ধ: ১১ই কার্তিক ১৪৩১ বাংলা (২৮শে অক্টোবর ২০২৪, সোমবার)
স্বজ্ঞাতিভোজ: ১৩ই কার্তিক ১৪৩১ বাংলা (৩০শে অক্টোবর ২০২৪, বুধবার)
সময়: বেলা ১:৩০ ঘটিকা
ক্লাবের সকল সদস্যবৃন্দকে অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ করা হলো, যেন আমরা একসঙ্গে নিশিকান্ত দাসের আত্মার শান্তি কামনা করতে পারি।সেই সঙ্গে অতিথী আপ্যায়নে খাবার পরিবেশনায় সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।