তারিখঃ 2024-06-21
প্রতিবেদকঃRupashi Bangla Club
খেলার প্রথমার্ধে রূপসী বাংলা ক্লাবের প্রতিযোগিতার কৌশল এবং আক্রমণাত্মক খেলা সত্যিই দর্শকদের মন জয় করে নেয়। তাদের দুই গোলের মধ্যে প্রথমটি আসে একটি দুর্দান্ত কিক সাজাতের পায়ের ঝলকের মাধ্যমে এবং দ্বিতীয়টি একটি চমৎকার পেনাল্টি শট থেকে। মধ্যপাড়া যুব সংঘও তাদের শক্তিশালী প্রতিরোধ এবং দ্রুতগতির আক্রমণে দুটো গোল করে সমতা ফিরিয়ে আনে।
প্রতিবছরের মতো এই বছরও রূপসী বাংলা ক্লাব এই ফুটবল খেলার আয়োজন করেছে, যা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। এই ধরনের উদ্যোগগুলো যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি সমাজসেবার প্রতি আকৃষ্ট করে। খেলার শেষ বাঁশি বাজানোর পরও দর্শকদের উল্লাস ছিল অটুট। সকলেই রূপসী বাংলা ক্লাবের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের আগামী দিনের সফলতা কামনা করেন।
রূপসী বাংলা ক্লাব শুধুমাত্র খেলার মাঠেই নয়, বরং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অগ্রগামী। এই ক্লাবটি সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠন, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরণ তাদের প্রধান কার্যক্রমের মধ্যে অন্যতম। ক্লাবের সক্রিয় সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।
খেলা শেষে মুঠোফোনে রূপসী বাংলা ক্লাবের সভাপতি বলেন, " আমরা শুধু খেলার মাধ্যমেই নয়, বরং সমাজের উন্নয়নেও অগ্রগামী থাকতে চাই। আমাদের লক্ষ্য একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন, যেখানে প্রতিটি মানুষ তার যোগ্য মর্যাদা পাবে।" এই ধরনের উদ্যোগগুলো আমাদের সমাজকে আরো সমৃদ্ধ করবে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করবে "