দুই সদস্যকে শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার
তারিখঃ 2024-09-07
প্রতিবেদকঃRupashi Bangla Club
ছবি সংগ্রহ করেছেনঃ Rupashi Bangla Club
রূপসী বাংলা ক্লাবের দুই সদস্য, সিমান্ত সরকার এবং সজীব দাসকে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ক্লাব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।গতকাল এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় উপস্থিত সকল সদস্যের একমত হওয়ায় ক্লাবের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়।
ক্লাবের সভাপতি চন্দন কুমার দাস জানান, "ক্লাবের শৃঙ্খলা ও নীতি মান্য করা প্রতিটি সদস্যের দায়িত্ব। সিমান্ত সরকার ও সজীব দাস ক্লাবের নিয়ম ভঙ্গ করেছেন, যা মেনে নেওয়া সম্ভব নয়।" ক্লাবের সুনাম ও শৃঙ্খলা রক্ষা করার জন্য এ সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলে তিনি উল্লেখ করেন।
বহিষ্কৃত সদস্যদের বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে ক্লাবের নিয়ম ভঙ্গ,সংগঠনের সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা,সিনিয়ার প্রতিষ্ঠাতা সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচারন।
ক্লাবের সাধারণ সম্পাদক মনোজ কুমার দাস জানিয়েছেন, "এই ধরনের আচরণ ক্লাবের আদর্শের সঙ্গে সম্পূর্ণ বিরোধপূর্ণ। শৃঙ্খলা রক্ষার্থে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না।"
ক্লাবের সদস্যরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধ করার জন্য আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে।